বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে যুবক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মগবাজার এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এজি চার্চ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে সেটি নিচে থাকা সিয়াম মজুমদারের মাথায় পড়ে বিস্ফোরিত হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, নিহত সিয়াম একটি ডেকোরেটর দোকানের কর্মচারী ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাজিদের সুরক্ষায় সৌদি: ৪৩৬ ভুয়া এজেন্সি বন্ধ, গ্রেফতার ৪৬২ প্রতারক

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড় ও ভূমিধসের শঙ্কা

ক্ষেপণাস্ত্রের সংকটে ইরানে হামলা স্থগিত করেছে ওয়াশিংটন

মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন ডা. শফিকুর রহমান

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

সিলেটে চোরাকারবারী ধাওয়ার সময় নৌকাডুবিতে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

বিএনপি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

“ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি’র চার মাসব্যাপী প্রস্তুতি শুরু”

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ