বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে ফিরেই মাকে দেখতে যাবেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমেই তার মা ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা তাকে সংক্ষিপ্তভাবে অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি সরাসরি হাসপাতালে যাবেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচিতে বিশ্বাস করেন না তারেক রহমান। এ কারণেই তিনি লন্ডন ও বাংলাদেশে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী রাজধানীর কেন্দ্রস্থলে কোনো কর্মসূচি রাখা হয়নি।

তিনি আরও জানান, শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবার নির্বাচন কমিশনে এনআইডি সংক্রান্ত কার্যক্রম শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করবেন।

সংবর্ধনা আয়োজন সম্পর্কে তিনি বলেন, রাজধানীর ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের একপাশে সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে, যেখানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন, খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করবেন। এ অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ দুই দফায় শপথ: সকাল এমপি, বিকেল মন্ত্রিসভা

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আহ্বান এরদোয়ানের

সন্ধান মিলছে না ১০৬ শহীদ জুলাই যোদ্ধার স্বজনের

রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ শুরু সংসদের প্রথম বৈঠক

ইরানে মার্কিন সামরিক সংশ্লিষ্টতা বড় ভুল ছিল: ট্রাম্প

সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন

বিজয় সরণির আগুন ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুনের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি: টিআইবি