বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ

Spread the love

ডা. Cai Jianfang-এর নেতৃত্বে ছয় সদস্যের দল সিসিইউতে; স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসায় সহযোগিতার জন্য চীনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে ডা. Cai Jianfang-এর নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি হাসপাতালে প্রবেশ করে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথমে চার সদস্যের একটি দল এলেও পরে আরও দুজন চিকিৎসক যোগ দেওয়ায় এটি ছয় সদস্যের টিমে পরিণত হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বর্তমানে খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। গত ২১ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়াসহ আরও কিছু জটিলতায় ভুগছেন। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি হাসপাতালের সিসিইউতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

এদিকে, আজ দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে তার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তথ্য জানাবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলো

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

তিনবার বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস অটুট শ্রাবন্তীর

বিশেষ মেধাসম্পন্নদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান প্রধান উপদেষ্টা

ডাকসু নির্বাচন সফল হওয়ায় উপাচার্যের কৃতজ্ঞতা প্রকাশ

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান