মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রথম আলো–ডেইলি স্টার হামলা: আরও ৯ জন গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ণ

Spread the love

দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সর্বশেষ গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। এর আগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিএমপি জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ ঘটনায় জড়িত মোট ৩১ জনকে শনাক্ত করা হয়েছে এবং বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় অজ্ঞাতনামা ৫০০ জন এবং অপর মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ