বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন ঘিরে দেশে ঢুকছে নতুন ধরনের তরল মাদক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ণ

Spread the love

নির্বাচন সামনে রেখে দেশের অভ্যন্তরে নতুন ধরনের তরল মাদক ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। ফেনসিডিল ও ইয়াবার পর এবার আরও ভয়ংকর তিন তরল মাদক—‘ব্রনোকফ সি’, ‘চকো প্লাস’ ও ‘উইন কোরেক্স’—বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। নেশাজাতীয় উপাদানযুক্ত সিরাপগুলো ভারতে নিষিদ্ধ হলেও সীমান্তপথে বাংলাদেশে ঢুকছে।

গোয়েন্দা তথ্যমতে, ভারতের সীমান্তবর্তী অন্তত ১০ জেলায় ৬২টি কারখানায় এসব নতুন সিরাপ উৎপাদিত হচ্ছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে কারখানাগুলোর অবস্থান। এসব কারখানাকেন্দ্রিক ৩৭৪ ভারতীয় মাদক কারবারি সাতক্ষীরা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বাংলাদেশে মাদক পাচার করছে।

অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের উপপরিচালক মোহা. জিল্লুর রহমান জানান, নতুন তিন তরল মাদক দেশে প্রবেশ করছে—এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর সতর্কতাই প্রথম শর্ত। সীমান্তে আটকাতে পারলে দেশে নিয়ন্ত্রণ সহজ হবে। তিনি আরও জানান, ভারতের ল্যাবোরেট ফার্মাসিউটিক্যালস কোম্পানি এগুলো কাশির সিরাপ হিসেবে তৈরি করলেও নেশাজাতীয় উপাদানের কারণে দেশটিতে নিষিদ্ধ।

বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নতুন মাদক নিয়েও সতর্কতা বাড়ানো হয়েছে।”

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, এ নতুন মাদক সম্পর্কে এখনও তথ্য পাওয়া না গেলেও মাদক প্রতিরোধে টহল বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ