মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়।

ইসি সূত্র জানায়, বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এটি ডিসি ও এসপিদের জন্য একটি দিকনির্দেশনামূলক ব্রিফিং হিসেবে আয়োজন করা হয়েছে।

এর আগে গত ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। এছাড়া নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও কার্যক্রম নিশ্চিত করতে ইসি বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গেও পৃথক বৈঠক করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি রায়ে সমাধান হবে ৪ ডিসেম্বর

বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন পে-স্কেল নিয়ে কাজ চালিয়ে যাবে সচিব কমিটি

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ছয় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে

মক্কায় করিডোরে ঘুমিয়ে পড়লে ব্যবস্থা: সৌদি আরবের কড়া বার্তা

ঢামেক থেকে ওষুধ চুরি, দৌড়ে ধরল আনসার

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি ফল প্রকাশ

নরেন্দ্র মোদীর অভিনন্দন: তারেক রহমানের নেতৃত্বে অবিস্মরণীয় জয়

মোংলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আরও এক চালান গম