সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

 ভিসা কার্যক্রম স্থগিত করলো দিল্লির বাংলাদেশ হাইকমিশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

Spread the love

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য সেবাপ্রত্যাশীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের প্রধান ফটকে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’ ব্যানারে কয়েকজন ব্যক্তি উগ্র আচরণ ও হুমকি প্রদর্শন করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ সময় তারা উচ্চস্বরে স্লোগান দেন এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন।

ঘটনার পর হাইকমিশনের নিরাপত্তা ও কূটনৈতিক পরিবেশ বিবেচনায় এনে সাময়িকভাবে কনসুলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ