সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কারাগার থেকেই বরিশাল-৩ আসনে টিপুর মনোনয়ন সংগ্রহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বর্তমানে কারাবন্দি থাকা অবস্থায় তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিপুর পক্ষে দুজন অনুসারী মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, শাওন নামের এক যুবক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র কিনেছেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ায় আইন অনুযায়ী তাদের মনোনয়নপত্র দেওয়া হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর বরিশাল-৩ আসনে নির্বাচনী সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহা. বাবর এবং ইসলামী আন্দোলনের প্রার্থী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বরিশাল-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু গত ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি বিএনপির অফিস পোড়ানো ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

এদিকে বরিশাল জেলার ছয়টি আসনে এখন পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে অন্তত ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বরিশাল-৪ আসনে এখনো কোনো প্রার্থী মনোনয়নপত্র তোলেননি।

সর্বশেষ - অপরাধ