বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

Spread the love

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সাইবার মনিটরিং জোরদার করা হবে।

আইজিপি বলেন, বড়দিন একটি সার্বজনীন উৎসব। পুলিশের বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিশ্চিত করা হবে।

সভায় দেশের বিভিন্ন গির্জায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং জরুরি বিদ্যুৎ সুবিধা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কক্সবাজার, কুয়াকাটাসহ সকল পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইটে উচ্চশব্দে হর্ন বাজানো বা বেপরোয়া যানবাহন চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরুরি প্রয়োজনে সবাইকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেবে সরকার

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

মস্কো শিগগিরই যুদ্ধবিরতির পরিকল্পনা দেবে বলে আশা করছে ওয়াশিংটন

পুষ্টিহীনতা ও ডায়রিয়ার ‘দুষ্টচক্র’: জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর: জামায়াত আমির

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক, হুমকিমূলক বার্তা প্রকাশ

ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: পররাষ্ট্র উপদেষ্টা

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন তারেক রহমান

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: দুদু

সম্পদ বিবরণী প্রকাশ: প্রধান উপদেষ্টা-তার স্ত্রী সম্পদ কত