বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা–মা আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা হাসি বেগম (৬০)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাব-১০ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় হাসনাবাদ হাউসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে এই মামলায় ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক এবং সহযোগীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে ওসমান হাদি বিজয়নগর এলাকায় গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় পেছনে বসা এক আততায়ী তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অস্ত্রোপচার করা হয়। পরে একই রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতির ভিত্তিতে রবিবার রাতে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হেলিকপ্টার থেকে নেমেই প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ড পার্লামেন্ট ভেঙে দিল, দ্রুত নির্বাচন

সাগর-রুনি হত্যা মামলা: ১২২ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারি

দুর্বৃত্তের গুলিতে নিহত মুসাব্বির, সিসিটিভি ফুটেজ প্রকাশ

শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকীতে মৃত্যুদণ্ডের রায়

অক্টোবরে সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক সহযোগিতা চাইলেন সিইসি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে সরিয়ে দেওয়া হলো

ফাইনালে হারের পরও আর্জেন্টিনার দলকে প্রেসিডেন্টের অভিনন্দন

আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে তারেক রহমানের সফর