সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ প্রশংসিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত এবং গৌরবের। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা সাহস, পেশাদারিত্ব ও আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। কর্তব্যরত অবস্থায় ৬ জন শান্তিরক্ষীর শহীদ হওয়া জাতির জন্য গভীর বেদনার এবং এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় এই বীর সেনাসদস্যদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক নৃশংস হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন শান্তিরক্ষী গুরুতর আহত হন।

ড. এম সাখাওয়াত হোসেন শহীদ শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি

‘ভুল হতে পারে, কিন্তু অন্যায় প্রশ্রয় পাবে না’ : জামায়াত আমির

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার তাগিদ

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর রহস্যজনক মৃত্যু

এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার

রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য: জিএম কাদেরের মন্তব্য

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রবাসীদের জন্য