শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রার্থীর যোগ্যতা–অযোগ্যতা নির্ধারণে ইসির নতুন পরিপত্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণসহ নির্বাচনী সময়সূচি, প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি নিয়ে একাধিক পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি প্রার্থী হতে পারবেন বা পারবেন না—তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি হিসেবে ঘোষিত ব্যক্তি, অথবা প্রজাতন্ত্রের বা সরকার-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের লাভজনক পদে অধিষ্ঠিত কেউ প্রার্থী হতে অযোগ্য হবেন। একইভাবে কোম্পানির পরিচালক বা ফার্মের অংশীদার কেউ যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তবে তার মনোনয়ন বাতিল হবে।

এ ছাড়া কৃষি কাজের জন্য ক্ষুদ্র কৃষি ঋণ ছাড়া অন্য কোনো ব্যাংক ঋণ বা কিস্তি মনোনয়নপত্র দাখিলের আগে পরিশোধ না করলে প্রার্থী হওয়া যাবে না। সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য সেবার বিল বকেয়া থাকলেও অযোগ্য হিসেবে গণ্য হতে হবে।

মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর স্বাক্ষরিত হলফনামা ও সর্বশেষ আয়কর রিটার্নের কপি দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এসব বিধান স্থানীয়ভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকেও প্রচার চালানো হবে।

গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণার পর ইসি ধারাবাহিকভাবে এসব পরিপত্র জারি শুরু করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তাব সরাসরি নাকচ করল ইরান

আগামী রবিবার নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ

হাদির বিদেশি চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

ইসরায়েলি ড্রোন হামলায় দামেস্কে ছয় সিরীয় সেনা নিহত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই: ট্রাম্প

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

জনগণের রায় যেন কেউ পাল্টাতে না পারে—সতর্কবার্তা তারেক রহমানের

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু

ঢালাও আসামির ফাঁদে জুলাই আন্দোলনের মামলা: ২ বছরেও মেলেনি ইমন হত্যা মামলার চার্জশিট