বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ঘরে বসেই জানা যাবে ফলাফল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ

Spread the love

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারির আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মঙ্গলবার এক আদেশে বিষয়টি নিশ্চিত করেছে।

অনলাইনে ফল জানার সুবিধা

ডিজিটাল লটারি শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফল জানতে পারবেন। নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানপ্রধানরা ফল ডাউনলোড করে নেবেন। একই সঙ্গে মাউশির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লটারি কার্যক্রম সরাসরি দেখা যাবে।

ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠাবেন এবং মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এই বছর অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে ফল জানার প্রয়োজন নেই।

আবেদন ও লটারির তথ্য

অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। লটারি অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর; লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।

মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশে মোট ৪,০৪৮টি সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ৬৮৮টি সরকারি এবং ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুল রয়েছে।

আবেদনসংক্রান্ত পরিসংখ্যান

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি। আবেদনকারীরা মোট ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি পছন্দক্রম দিয়েছেন।

অন্যদিকে, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছে ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৬২টি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ

কুয়ালালামপুরে অভিযান, ১২৪ অভিবাসী আটক

দায়িত্ব শেষ করলেই বাঁচব’ — আইন উপদেষ্টা আসিফ নজরুল

শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নীরবে জামিন পেলেন ‘স্বাস্থ্য মাফিয়া’ মিঠু

ব্যাচেলর পয়েন্টের আলোচিত লামিমা লাম এখন রানা বর্তমানের নির্মানে

তারেক রহমানকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ কায়কোবাদের

শ্রম ইস্যুতে ইউনূসের সঙ্গে জাপানি সংসদীয় দলের আলোচনা

ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে অস্ত্রধারীর পরিচয় নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসাধারীরা করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল হতে পারে