মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনী তফসিলের পর সমাবেশ না করার আহ্বান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানিয়েছে যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। এ লক্ষ্যে তফসিল ঘোষণার পরই নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে রেকর্ডসংখ্যক নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অনুমোদনহীন জনসমাবেশ, রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং বেআইনিভাবে সমাবেশে অংশ নিলে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভ হয়েছে এবং সরকার সবসময়ই ন্যায্য দাবির প্রতি সাড়া দিয়েছে। তবে তিনি সব মহলকে অনুরোধ করে বলেন, এখন দেশ নির্বাচনমুখী। তাই যে দাবিই থাকুক, তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে জানাতে এবং নির্বাচন ঘিরে কেউ অস্থিতিশীলতা বা উত্তেজনা সৃষ্টি করবেন না বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ড. ইউনূসের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধন: বাণিজ্যমন্ত্রী

চার দাবিতে ফের অচল চট্টগ্রাম বন্দর, কর্মবিরতিতে পণ্য ওঠানামা বন্ধ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

২১ দিনেও অনড় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আমিরাতের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠালো ৩৯ বাংলাদেশি নাগরিক

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে আর নির্বাচন হবে না’: মির্জা আব্বাস