শনিবার , ১৪ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লন্ডন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ণ

Spread the love

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার (১৪ জুন) সকাল পৌনে ১০টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। এর আগে তার বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক। গতকালের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে ড. ইউনূস বলেছেন যে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে, এক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল জানিয়েছিলেন যে, এই সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এর একটি অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাই এবার যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেওয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধারে।” তিনি উল্লেখ করেন, এ বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন। এর উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করার ঘটনা উল্লেখ করেন।

এছাড়াও এই সফরে অধ্যাপক ইউনূস মর্যাদাপূর্ণ ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগের নির্দেশ দিয়েছে ইসি

মিটফোর্ড হত্যাকাণ্ড: বিএনপি’র প্রতিবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া: আজ মিডিয়ার মুখোমুখি হচ্ছেন তারেক রহমান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে: প্রধান উপদেষ্টার প্রেস উইং।

পাকিস্তানে মিললো স্বর্ণের খনি, মজুত ২৮ লাখ ভরি

রোজায় সংকট ঠেকাতে আসবে পৌনে ৩ কোটি লিটার সয়াবিন

ইসিতে দিতে হবে ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব

জিএম কাদের ও স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন: জারি হলো নতুন প্রজ্ঞাপন

শপথের মাহেন্দ্রক্ষণ: সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের পদচারণা