শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে বিতর্ক-সমালোচনা তুঙ্গে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

Spread the love

খুলনা-১ আসনে প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামি। ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতার সঙ্গে তার ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে আরও জোরালো হয়েছে বিতর্ক।

স্থানীয়দের অভিযোগ, অতীতে তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা না গেলেও সাম্প্রতিক সহিংসতার পর তিনি পুনরায় জামায়াত ঘনিষ্ঠ হন এবং হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পান। সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, কৃষ্ণ নন্দীর প্রতিবেশী রাষ্ট্রের একটি বিশেষ সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে এবং ফরেন্সিক বিশ্লেষণে ভাইরাল ছবিগুলো টেম্পারিং-এর প্রমাণ মিলেনি।

তবে কৃষ্ণ নন্দী সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব ‘এআই জেনারেটেড ছবি দিয়ে অপপ্রচার’। স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ—বিগত সরকারে তিনি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠজন। তবে নন্দীর দাবি, ব্যবসায়িক সম্পর্ক ছাড়া অন্য কোনও ঘনিষ্ঠতা নেই এবং তিনি ২০০৩ সাল থেকেই জামায়াতের রাজনৈতিক কর্মী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিগ্রি চাকরির জন্য নয়, সমাজ বদলের জন্য: শিক্ষা উপদেষ্টা

পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করলে আইনানুগ ব্যবস্থা ১ নভেম্বর থেকে : পরিবেশ উপদেষ্টা

ভোটার স্থানান্তর নিয়ে বিএনপির উদ্বেগ, ইসির দাবি ‘স্বাভাবিক’

নেতানিয়াহুর বাসভবন এ আঘাত হেনেছে: হিজবুল্লাহর ড্রোন

চীন-বাংলাদেশ সম্পর্ক অপরিবর্তিত আছে : রাষ্ট্রদূত

মিয়ানমারে সেনাশাসনের রূপ বদল, অন্তর্বর্তী সরকারের কাছে ‘ক্ষমতা হস্তান্তর’

আরমানিটোলায় ৫ তলা ভবনের অংশ ধসে পড়েছে

ইরানের ওপর হামলায় ব্রিটেনের সংশ্লিষ্টতা অস্বীকার

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, অবস্থানে জুলাই যোদ্ধারা

জ্বালানি সংকটে রাইড শেয়ারিংয়ে ভাড়ার নৈরাজ্য