শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শীত শুরু, তীব্র শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

হিমেল আবহাওয়ায় দেশের তাপমাত্রা হঠাৎ কমে ১২ ডিগ্রিতে নেমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিতে পারে।

সেটির সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ থেকে ৮টি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এর মধ্যে ২–৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪–৬ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে।

এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

কিছু জায়গায় কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যা দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমিয়ে শীতের অনুভূতি বাড়াবে।

ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১–২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ - অপরাধ