বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রামপুরায় ২৮ হত্যার মামলায় দুই সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর রামপুরায় জুলাই–আগস্টের আন্দোলনে সংঘটিত ২৮ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়।

এ মামলায় মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের আশপাশ আজও কঠোর নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে; অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।

অপর দুই অভিযুক্ত হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান—যারা বর্তমানে পলাতক। তাদের পক্ষে গত ২৪ নভেম্বর স্টেট ডিফেন্স নিয়োগ করে ট্রাইব্যুনাল। ওই দিন দুই সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী মাসুদ সালাহউদ্দিন ভার্চুয়াল হাজিরার আবেদন করেন, যার শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হলে শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সারা দেশে ব্যাপক হত্যা-নির্যাতনের ঘটনা ঘটে। রামপুরায় ২৮ জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। তদন্ত প্রতিবেদনে রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে হত্যাযজ্ঞ পরিচালনা ও নেতৃত্বের অভিযোগ আনে প্রসিকিউশন এবং পৃথক ফরমাল চার্জ দাখিল করে ।

সর্বশেষ - অপরাধ