বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাবেন ডা. জাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ

Spread the love

সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি জানাবেন ডা. জাহিদ হোসেন
বৃহস্পতিবার দুপুর ১২টায় এভারকেয়ার হাসপাতাল গেটে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এই বিষয়ে সংবাদমাধ্যমকে অবহিত করা হবে বলে বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে। বার্তায় বলা হয়, আজ দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাবেন।

গত রোববার রাতে অসুস্থতার কারণে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণ সুস্থতার জন্য আরও সময় প্রয়োজন।

লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। এছাড়াও, ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ঢাকায় তার পাশে হাসপাতালে অবস্থান করছেন।

এদিকে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অনুসারীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিনা দোষে আমাদের জীবন থেকে ১৬টি বছর চলে গেছে

বছরে দুটি টানা ১৫ দিনের ছুটির দাবি প্রাথমিক শিক্ষকদের

এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

সশস্ত্র বাহিনী দিবসে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিল মেডিকেল বোর্ড

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক: উন্নয়ন, অতি-নির্ভরতা ভারসাম্যের সমীকরণ