বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘কমপ্লিট শাটডাউন’—প্রাথমিক শিক্ষকদের নতুন বার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ১:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

শোকজ নোটিশ ও শাস্তির হুঁশিয়ারি উপেক্ষা করে তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার রাতের এক যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ সিদ্ধান্ত জানায়। ফলে অধিকাংশ বিদ্যালয়ে বৃহস্পতিবারও ‘কমপ্লিট শাটডাউন’ ও তালাবদ্ধ রাখার কর্মসূচি চলমান থাকবে।

শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন স্কেল–সংক্রান্ত আশ্বাস দেওয়া হলেও ২২ দিনেও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় সারাদেশে লাগাতার পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি চলছে। ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারি হওয়াকে তাঁরা উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

তাঁরা আরও জানান, তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষকদের ৩ দফা দাবি:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবির প্রেক্ষিতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন

https://amarbanglanews24.com/

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া

এশিয়া কাপে আজ বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি

পশ্চিম তীরে মসজিদে বসতি স্থাপনকারীদের আগুন, বিশ্বজুড়ে তীব্র নিন্দা

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

আনসার-ভিডিপিকে নিজের থানার বাইরে নির্বাচনি দায়িত্ব দেওয়ার দাবি বিএনপির

কুয়ালালামপুর পেট্রোনাস টাওয়ারের তৃতীয় তলায় আগুন

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসীরুদ্দীন পাটওয়ারী

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু: মির্জা ফখরুল