সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন’: রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার তলব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ

Spread the love

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্বরত নির্বাহী হাকিমের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণ’ করার অভিযোগে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। গতকাল রোববার (১৮ জানুয়ারি) প্রেরিত এক চিঠিতে তাঁকে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুরে ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে স্টেজ ও মাইক ব্যবহার করে নির্বাচনী জনসভা করছিলেন রুমিন ফারহানা, যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর পরিপন্থী।

অভিযোগে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাসিয়ে বলেন, “আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।” এ সময় তাঁর কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করে মব সৃষ্টির মাধ্যমে বিচারিক কাজে বাধা প্রদান করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া রুমিন ফারহানাকে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা না দিলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। চিঠির অনুলিপি ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণই প্রতিহত করবে’: ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের উত্তেজনা: বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান: নেতাকর্মীদের ঢল ও উচ্ছ্বাস

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

সরকারি সমন্বয়হীনতার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে

অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত নয়: নিরাপত্তা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে আগ্রহী আইএমএফ