ভেনেজুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌযানগুলোয় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার। হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
সোমবার প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত জানান, অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্র্যাডলি আইনি ক্ষমতার মধ্যেই নতুন হামলার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার অনুমোদন দিয়েছেন, তবে ওয়াশিংটন পোস্টে উল্লেখিত ‘সবাইকে হত্যার নির্দেশ’ সঠিক নয়।
ইতোমধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে। এর আগে একটি নৌযানে বিস্ফোরণে দুজন জীবিত থাকলেও আটকা পড়েন। এ ঘটনায় রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় দলের আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং কংগ্রেস থেকে বিষয়টি পর্যালোচনার ঘোষণা এসেছে।
ক্যারোলিন লেভিত আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ স্পষ্ট করেছেন—ভেনেজুয়েলার মনোনীত মাদকসন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুদ্ধের আইনের আওতায় মারাত্মক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
সাম্প্রতিক বছরগুলোয় ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা–কলম্বিয়া জলসীমায় সন্দেহভাজন মাদকচালানবাহী নৌযানে একাধিকবার হামলা চালিয়েছে।
বিডি-প্রতিদিন/শআ



















