শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার করার আহ্বান রিজভীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।”

রিজভী জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন, যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং অন্যান্য রোগীদের জন্যও সমস্যা সৃষ্টি করছে। তাই তিনি সকলের প্রতি অনুরোধ জানান, আবেগপ্রবণতা থেকে নেত্রীকে দেখার চেষ্টা না করে, নিজ নিজ অবস্থান থেকে তার সুস্থতার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগের নির্দেশ দিয়েছে ইসি

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

হাতকড়া–শিকলে ৭৫ ঘণ্টা: যুক্তরাষ্ট্র থেকে ফেরত বাংলাদেশিদের রোমহর্ষক বর্ণনা

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে তীব্র অনিয়ম

অক্টোবরের মাঝামাঝি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোদির শুভকামনায় বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা: তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক ও জাইমা রহমান

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘সমঝোতায় না এলে ইরানে কেউই অবশিষ্ট থাকবে না’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী