শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

Spread the love

সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ১৮৮ জন দেশে ফিরেছেন। বাকি থাকা ২৪ জনকেও শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আমিরাতে আটক থাকা শেষ ধাপের ২৪ জন বাংলাদেশিকেও অচিরেই মুক্তি দেওয়া হবে।

তিনি জানান, গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের পর প্রথম ধাপে ১৮৮ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার।

প্রসঙ্গত, জুলাইয়ের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথমে আমিরাতের আদালত ৫৭ বাংলাদেশিকে দণ্ড দিয়েছিল। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দণ্ড মওকুফের অনুরোধ জানান। সেই উদ্যোগের পর থেকেই বাংলাদেশিদের দেশে ফেরা শুরু হয়।

এদিকে, দেশে ফেরা কর্মীদের পুনর্বাসনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ইতোমধ্যে ১৮৬ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল

শহীদ সাজিদের গ্রাফিতি দেখে কান্নায় ভেঙে পড়লেন মা, তাকিয়ে রইলেন বাবা

মোসাব্বির হত্যা: প্রধান শুটার জিনাতসহ তিনজন আটক

শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকীতে মৃত্যুদণ্ডের রায়

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত নারী দল

সিইসি বলেন, ভালো নির্বাচনের জন্য দরকার সকলের সমর্থন

খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা ও মোনাজাত উপদেষ্টা পরিষদের

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণই প্রতিহত করবে’: ডা. শফিকুর রহমান