বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইজিপি বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা এবং তার মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের আয়কর নথি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, জীশান মীর্জা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য লুকিয়েছেন এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ ভোগদখলে রেখেছেন।

এছাড়া তাহসীন রাইসা ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে এ মামলার অন্তর্ভুক্ত।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইইউ’র সমর্থন

সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন

দেশে হামের প্রাদুর্ভাব আরও তীব্র: ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

জাকসু ভিপি জিতুসহ জাবি হল সংসদের নেতাদের বিএনপিতে যোগদান

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু

শাপলা চত্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্লট বরাদ্দ কেলেঙ্কারিতে আদালতের রায়: হাসিনা ৫, রেহানা ৭, টিউলিপ ২ বছর কারাদণ্ড