শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় সামার অ্যাথলেটিকসের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নামে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর উদ্যোগ নিয়েছিলেন।

একটি সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি দেশীয় ক্রীড়াবিদদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিদেশি দল বা খেলোয়াড়দের দিকে তাকিয়ে না থেকে নিজেদের খেলোয়াড়দের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন রাষ্ট্রপতি। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৪৩১ জন পুরুষ এবং ১৩৪ জন নারী।

প্রতিযোগিতায় পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ আসরে বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়বেন অংশগ্রহণকারী অ্যাথলেটরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর মৃত্যু, আহত ২৫৪: ইউনিসেফ

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে বিরোধীদের অনুপস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর কটাক্ষ

এই শীতে ১০ দফা শৈত্যপ্রবাহের আশঙ্কা

উত্তর প্রদেশে টানা বৃষ্টিতে ৫৬ মৃত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়ি

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩২৫

রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার দাবি, সৌদিয়ার বিমানে আগুন

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, প্রধানমন্ত্রীর নির্দেশ

১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ