রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উত্তর প্রদেশে টানা বৃষ্টিতে ৫৬ মৃত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়ি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

Spread the love

ভারতের উত্তর প্রদেশে টানা প্রায় ৬০ ঘণ্টার ভারি বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। পাশাপাশি ১০৭টি পশু মারা গেছে এবং ১ হাজার ২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিজনিত ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সীতাপুর জেলায়। সেখানে সাতজনের মৃত্যু হয়েছে। এরপর লখিমপুর খেরি, বাহরাইচ ও বালরামপুরে পাঁচজন করে এবং অযোধ্যা ও গোরখপুরে চারজন করে মারা গেছেন।

পশুর মৃত্যুর সংখ্যায় এগিয়ে রয়েছে হারদই। সেখানে ২৮টি পশু মারা গেছে। সীতাপুরে ১৬টি, কন্নৌজে ১৪টি, বাহরাইচ ও কানপুর দেহাতে সাতটি করে এবং উন্নাওয়ে ছয়টি পশুর মৃত্যু হয়েছে।

বাড়িঘরের ক্ষয়ক্ষতিও সবচেয়ে বেশি হয়েছে হারদইয়ে। সেখানে ২৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দায় ২২৭ দশমিক ৬ মিলিমিটার, ফতেহগড়ে ২২৪, বাহরাইচের নানপাড়ায় ২১৭, হারদইয়ে ২১৪ এবং কন্নৌজে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিবৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। লখনউসহ বেশ কয়েকটি জেলায় যান চলাচলও ব্যাহত হয়েছে। এর আগে ভারি বৃষ্টির সতর্কতায় উত্তর প্রদেশের কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় আরও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যাঞ্চল ও তেরাই এলাকায় বিচ্ছিন্নভাবে অতিভারি বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। প্রতিবেশী উত্তরাখণ্ডেও ভারি বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জলাবদ্ধতার পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে গঙ্গা এক্সপ্রেসওয়ের জলাবদ্ধতা নিয়ে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রীরা

ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ জন বহিষ্কার

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

খালেদা জিয়ার পক্ষে বিএনপির প্রচারণা শুরু

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: এ্যানি

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার

ট্রাম্পের দাবি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি

কাঁটাবনের ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের