বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জ্বালানি ও প্রযুক্তি খাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা এবং প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি, প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার গুলশানে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যালয়ে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমির দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিসিসিসিআই নেতাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

সিসিপিআইটি একাডেমির প্রেসিডেন্ট ঝাও পিংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। এ সময় বিসিসিসিআইয়ের মহাসচিব জামিলুর রহমান তাঁদের স্বাগত জানান।

বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনার প্রশংসা

বৈঠকে ঝাও পিং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃহৎ ভোক্তা বাজার, জনমিতিক সম্ভাবনা এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগের প্রশংসা করেন। দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক পরিবেশ নিয়ে গবেষণায় বিসিসিসিআইয়ের অংশগ্রহণের সম্ভাবনাকেও স্বাগত জানান তিনি।

এ ছাড়া চীনের নীতি ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সিসিপিআইটি একাডেমির প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা

বৈঠকে জ্বালানি, প্রদর্শনী শিল্প এবং গবেষণা ও জ্ঞান বিনিময়কে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংরক্ষণাগার নির্মাণ, ব্যাটারি প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট খাতগুলোতে প্রযুক্তি হস্তান্তর ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও গুরুত্ব পায়।

এ ছাড়া বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি ও খাদ্যপণ্যের বিশেষায়িত প্রদর্শনী আয়োজনের প্রস্তাব উঠে আসে। চট্টগ্রামের প্রদর্শনীকেন্দ্রের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

যৌথ গবেষণা ও ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ

বৈঠকে বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের দুই প্রতিষ্ঠানের মধ্যে এক দশকের সম্পর্কের কথা তুলে ধরেন। চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সিসিপিআইটির সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় বিসিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার আতিকুর রহমান ও মাসুদ আলী খান, উপদেষ্টা মো. ফয়জুল আলম এবং পরিচালক ড. মো. রাকিবুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ এবং প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও চীনের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

স্ত্রীসহ মাদুরোকে তুলে এনেছে মার্কিন সেনাবাহিনীর যে ইউনিট

ইরান ইস্যুতে জাতিসংঘে রাশিয়া, চীন ও পাকিস্তানের প্রস্তাব: যুদ্ধবিরতি ও হামলার নিন্দা

আইনি জটিলতা: ৩টি আসনের ফলাফল স্থগিত রাখছে ইসি

পদ্মা সেতুতে ৯ ঘণ্টায় কোটি টাকার টোল আদায়

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ: ৩০ জুলাই থেকে আবেদন শুরু

সরকার প্রাথমিক শিক্ষায় জনআকাঙ্ক্ষার বিপরীত পদক্ষেপ নেবে না

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন, তিনি পলাতক নন

https://amarbanglanews24.com/

টাইম সাময়িকীর ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম