মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

Spread the love

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কাটছাঁট করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে জানানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকালে এসব নির্দেশনা দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। এ কারণে ব্যাংকের সব আমানতকারীকে বিষয়টি পরিষ্কারভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারবেন।

এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এসব নির্দেশনার ফলে আমানতকারীদের মধ্যে থাকা অনিশ্চয়তা কমবে এবং ব্যাংকটির স্বাভাবিক ও পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম দ্রুত চালুর পথ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালি মার্কিন নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে, ডোনাল্ড ট্রাম্পের

আওয়ামী লীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই আছে: প্রেস সচিব শফিকুল আলম

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নারায়ণগঞ্জে যুবককে চাকু–গুলিতে গুরুতর জখম

ভোরের ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা, ১৭ জেলায় ঝড়ের সতর্কতা

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা: এলাকায় উত্তেজনা

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি

চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

শাবিপ্রবিতে ক্রিকেট ফাইনাল নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২৫

সংযুক্ত আরব আমিরাত থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন