বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছেন। বৈঠকে তারা তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ প্রস্তাবনা ও নীতিগত সহায়তার আবেদন পেশ করেন। এ সময় সরকারের পক্ষে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং উপদেষ্টা মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

পোশাক খাতের সংকট নিরসনে বিজিএমইএ-র পক্ষ থেকে কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, দ্রুত সেবার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাস্টমস ও সেবাদাতা সংস্থাগুলোকে নিয়ে একক ব্যবস্থা চালু, বিমানবন্দরে অস্থায়ী কার্গো শেড নির্মাণ, গাজীপুরে শ্রমিক হাসপাতালের জন্য জমি বরাদ্দ এবং কাস্টমস বন্ড অডিট সহজীকরণের মতো দাবিগুলো উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পখাত রক্ষায় বিজিএমইএ-র উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে আশ্বাস দেন এবং সংকট নিরসনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সমন্বয়ে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন। একই সঙ্গে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘বাটেক্সপো ২০২৬’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানেও সম্মতি জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯ জন

যে সরকারই ক্ষমতায় আসুক, চীনের সঙ্গে সহযোগিতা চলবে: প্রধান উপদেষ্টা

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভয়াবহ লোডশেডিংয়ে সিলেটবাসী বিপর্যস্ত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আরপিও সংস্কারে চূড়ান্ত সুপারিশে বৈঠকে নির্বাচন কমিশন

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন থাকছে