মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ

Spread the love

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি (রুটিন) সংক্রান্ত ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের এই ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আকুল আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, এ ধরনের কোনো ভুয়া রুটিন বা নির্দেশনার সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে এইচএসসি পরীক্ষার সবধরনের অফিসিয়াল তথ্য ও নির্দেশনার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড পেজ অনুসরণ করার তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী রিনা রহমান

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনাল: ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: অনুমোদন পেল নবম পে-স্কেল

দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে দগ্ধ ৪ নিহত

খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনী প্রধান উপস্থিতি

ইন্টারনেট বন্ধ করেও গণহত্যার মাস্টারমাইন্ড জয়: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, সমীকরণে নতুন মাত্রা