বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাবেক গভর্নর-ডেপুটিদের ব্যাংক হিসাবের খোঁজে বিএফআইইউ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

তালিকায় থাকা সাবেক গভর্নররা হলেন— ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে চলে যান, আর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় ২০২৪ সালের ৭ আগস্ট ই-মেইলে পদত্যাগ করেন।

ছয় সাবেক ডেপুটি গভর্নরের মধ্যে আছেন— দুদকের মামলায় বর্তমানে কারাগারে থাকা এস কে সুর চৌধুরী, পদত্যাগে বাধ্য হওয়া মো. মাসুদ বিশ্বাস, তার আগে দীর্ঘদিন বিএফআইইউ প্রধান থাকা আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্টদের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণ, কেওয়াইসি (Know Your Customer) তথ্য এবং যাবতীয় রেকর্ড তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেই তথ্যও জানাতে হবে।

এ উদ্যোগকে দুর্নীতি ও অর্থপাচার বিরোধী প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ