বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাবির ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী গাজীপুর রুটের ‘ক্ষণিকা’ শাটল বাসের একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির চাকা ফেটে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাকা ব্লাস্ট হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সামনে থাকা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় বাসের সামনের অংশ এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন হলি ফ্যামিলি ও ইনসাফ হাসপাতালে এবং বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষ করে বাসের সামনের সারিতে থাকা শিক্ষার্থী এবং মাইক্রোবাসের যাত্রীদের আঘাত তুলনামূলক গুরুতর। ডাকসু নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার তদারকি করছেন।

এই দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর নিরাপত্তা ও ফিটনেস নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ডাকসু ভিপি অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট বাসটি দীর্ঘদিন ধরেই ফিটনেসবিহীন ছিল এবং এ বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ডাকসুর পক্ষ থেকে অবিলম্বে বাসটির ডিপো পরিবর্তন এবং ফিটনেসবিহীন গাড়িগুলো চলাচলের অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সার পাচার রোধে কঠোর ব্যবস্থা: কৃষি উপদেষ্টা

৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মপরিকল্পনা আছে: মাহদী আমিন

১৫ বছর ধরে গণতন্ত্রহীন নির্বাচন, অভিযোগ আসিফ নজরুলের

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন হাজির

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল

জবি’র সংঘর্ষে চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনের বাণিজ্যিক জোটে যেতে প্রস্তুত বাংলাদেশ