শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ

Spread the love

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত ২১ জানুয়ারি দিল্লিতে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। সভাপতি জালাল উদ্দীন ও সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ পাঁচ নেতা প্রায় পাঁচ ঘণ্টা তাঁর সঙ্গে অবস্থান করেন। প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন, শেখ হাসিনা বর্তমানে কড়া নিরাপত্তাবেষ্টনীতে একটি সুসজ্জিত বাড়িতে অবস্থান করছেন এবং তাঁকে বেশ আত্মবিশ্বাসী ও সুস্থ দেখা গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই প্রথম তাঁর সাথে কোনো নেতার সরাসরি সাক্ষাতের খবর সামনে এলো। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার তাঁকে হস্তান্তরের জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে।

সূএ : সাইদুল ইসলাম
লন্ডন থেকে

সর্বশেষ - অপরাধ