শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি: পাটওয়ারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, পাবলিক ও প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাসত্ব, পরিবারতন্ত্র ও তোষামোদ ছিল চাকরি পাওয়ার প্রধান শর্ত, যা আর চলতে দেওয়া হবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি প্রসঙ্গে পাটওয়ারী জানান, এনসিপি কোনো দলের সঙ্গে সিট নেগোসিয়েশনে যাবে না এবং সিট বণ্টনের রাজনীতি দেশে আর চলবে না। ছোট দলগুলোকে বড় দলের কাছে নত না হতে আহ্বান জানান তিনি।

ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনে হস্তক্ষেপ করা হলে প্রতিরোধ করা হবে। বিজেপির সন্ত্রাস মোকাবিলায় এনসিপি প্রস্তুত বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লেবাননে হামলার জেরে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বর্ষণ, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, জাবের-জুমাসহ আহত ৩০

প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে মুক্ত কুষ্টিয়ার সেই শিক্ষক

পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ ঃজুলাই-আগস্টে নিহত

বিএনপি-জামায়াতকে বৈঠকে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

রামিসা হত্যা মামলা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

জুলাইয়ের চেতনা এ দেশে বাস্তবায়ন করে ছাড়ব: সাবেক ধর্ম উপদেষ্টা

ভরা মৌসুম সত্ত্বেও ইলিশের দাম আকাশছোঁয়া: বাজারে মাছের আগুন দাম

সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

অভিনেতা জামাল উদ্দিন  মারা গেছেন