শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ শুরু মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৬৪৫ আপিলের শুনানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ পর্যন্ত মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী,

  • শনিবার (১০ জানুয়ারি): ১ থেকে ৭০ নম্বর আপিল
  • রবিবার (১১ জানুয়ারি): ৭১ থেকে ১৪০ নম্বর আপিল
  • সোমবার (১২ জানুয়ারি): ১৪১ থেকে ২১০ নম্বর আপিল
  • মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।
    বাকি আপিলগুলোর সময়সূচি পরে জানানো হবে।

এর আগে সারা দেশে মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল গত শুক্রবার। ওই দিনই ১৭৬টি আপিল জমা পড়ে।

ইসি সূত্র জানায়, আপিলকারীদের প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরির প্রক্রিয়া এগিয়ে যাবে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে ঢামেকে ভর্তি ২১, একজনের অবস্থা গুরুতর

ঈদুল আযহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

সাবেক উপদেষ্টাদের অনিয়ম-দুর্নীতি নিয়ে অভিযোগের পাহাড়

নির্বাচনের দিনেই গণভোট মানল ইসলামী সমমনা ৮ দল

স্কুলে ভর্তি পরীক্ষা পুনর্বহাল: ফিরছে হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য

জালিয়াতি রোধে বিআরটিএ’র কঠোর পদক্ষেপ: মোটরসাইকেল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে

যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল