শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার পক্ষে বিএনপির প্রচারণা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

Spread the love

দিনাজপুর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি।

শুক্রবার দুপুরে শহরের ফরিদপুর কবরস্থানে খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা উদ্বোধন করা হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে ফরিদপুর গোরস্থান মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়।

নেতারা বলেন, দিনাজপুর খালেদা জিয়ার শৈশবের স্মৃতিবিজড়িত জায়গা; তার পরিবারের অবদানেই মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড ও হাবিপ্রবিসহ বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তারা দাবি করেন, গত ১৭ বছরে এলাকায় উন্নয়ন হয়নি—এখন সময় এসেছে খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়ী করার।

উল্লেখ্য, দেশের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবারই প্রথম দিনাজপুর-৩ আসনে নির্বাচন করছেন বেগম খালেদা জিয়া।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা-আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

বিক্ষোভের মধ্যেও পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারল বাংলাদেশ

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা

ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষে খালেদা জিয়ার শোক প্রস্তাব গৃহীত

চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করেছেন

জামায়াত-শিবিরের কৌশলে বিভ্রান্ত হচ্ছে রাজনীতি: রাশেদ খান

ইংলিশ মিডিয়াম স্কুলের লাগাম টানতে কড়া নীতিমালা করছে মন্ত্রণালয়

চলমান সংঘাতে কৌশলগত ও আর্থিক ক্ষয়ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র