সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ

Spread the love

দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অভিভাষণ দেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রকাশিত এক স্মারকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শে মঙ্গলবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টামণ্ডলী, বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত শনিবার অবসরে যান।

জুবায়ের রহমান চৌধুরী দীর্ঘ বিচারিক জীবনে জেলা জজ আদালত ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - অপরাধ