বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইন্টারনেট বন্ধ করেও গণহত্যার মাস্টারমাইন্ড জয়: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশি নাগরিক হোক বা না হোক, রাষ্ট্রের বেতনভুক্ত উপদেষ্টা হিসেবে থাকলেও তিনি ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড। বুধবার ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা ও মরদেহ ও আলামত গুমের মামলার শুনানির পর তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, জয়ের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী হবে এবং তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে।

সেদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয়েছে আনিসুল হক ও সালমান এফ রহমানকে। তাদের পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে আইনজীবী আনার আবেদন করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ১৭ ডিসেম্বর।

ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরদেহ ও আলামত গুম মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হাজির হন। তবে সজীব ওয়াজেদ জয় উপস্থিত না থাকায় তাকে হাজির করতে পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার মামলায় আরও দুইজন সাক্ষী দিয়েছেন। এখন পর্যন্ত মোট ২৪ জন সাক্ষী মামলায় সাক্ষ্য প্রদান করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত