শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সৃষ্ট অরাজক পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মূলত আসন্ন নির্বাচন অনিশ্চিত করতেই পরিকল্পিতভাবে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে। গতকাল স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, নূরুল কবীরকে হেনস্তা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো দেশের স্থিতিশীলতা নষ্ট করার গভীর ষড়যন্ত্র। অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার নস্যাৎ করে ফ্যাসিবাদের নতুন সংস্করণ তৈরির এই অপতৎপরতা রুখতে রাজনৈতিক ও সামাজিক শক্তির বৃহত্তর ঐক্যের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের নাকের ডগায় এমন বর্বরোচিত কর্মকাণ্ড চললেও প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করার পাশাপাশি তিনি শান্তিকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দেন যে, কোনো অপশক্তিকেই দেশকে ধ্বংস করতে দেওয়া হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের সব শক্তিকে আবারও রাজপথে সোচ্চার হওয়ার ডাক দেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপের শেষ বত্রিশে আজ ব্রাজিলের মুখোমুখি জাপান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের দুই সপ্তাহের আল্টিমেটাম

সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: সালাহউদ্দিন আহমদ

কানাডায় নৌকাডুবি: বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতির মৃত্যু

ই-পারিবারিক আদালত ভোগান্তি কমাবে: আইন উপদেষ্টা

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা

২ লাখের বেশি পরিবার পানিবন্দি, ৭ দিনে মৃত ৩০

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, তীব্র উত্তেজনা

শ্রমবাজারে বড় সুযোগ: জাপানে ১ কোটি কর্মীর চাহিদা

৩০ আসনে ফল ‘জালিয়াতির’ অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা জামায়াতের