বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আকাশপথ বন্ধ, শ্রীলঙ্কায় সমুদ্রপথে ত্রাণ পাঠাল পাকিস্তান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

মানবিক সহায়তা হিসেবে সমুদ্রপথে শ্রীলঙ্কায় ২০০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারত বিমানপথে ত্রাণ পাঠাতে না দেওয়ায় বাধ্য হয়েই সমুদ্রপথ ব্যবহার করতে হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে চার শতাধিক মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এই ত্রাণ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি জানায় ইসলামাবাদ।

পাকিস্তানের অভিযোগ, ভারতের অনুমতি না পাওয়ায় ত্রাণবাহী বিশেষ বিমানটি ৬০ ঘণ্টার বেশি সময় আটকে থাকে। এ বিষয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো অভিযোগকে ‘রাজনৈতিক প্রপাগান্ডা’ হিসেবে আখ্যা দিয়েছে।

গত মাসের শেষে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটওয়াহ শ্রীলঙ্কাজুড়ে বড় ধরনের বন্যা ও ভূমিধসের সৃষ্টি করে। দেশটিতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় সরকার। এখন পর্যন্ত অন্তত ৪১০ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আছেন ৩৩৬ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো মানুষ; সড়ক ও অবকাঠামোতেও বিশাল ক্ষতি হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০০ টন মানবিক সহায়তা পাঠানোর মধ্য দিয়ে শ্রীলঙ্কার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে কেন্দ্র করে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ শ্রীলঙ্কায় উদ্ধার তৎপরতাতেও অংশ নিচ্ছে।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক অন্তর্বর্তী সরকারের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

ভূগর্ভস্থ ঘাঁটি দ্রুত পুনরুদ্ধার করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ

রাজধানীসহ দেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসাম

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

রিজার্ভ বাড়ায় বাংলাদেশ ব্যাংককে আইএমএফের অভিনন্দন

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

হাদি হামলার ঘটনায় কঠোর নিন্দা তারেক রহমানের

দীর্ঘ ছুটি শেষে খুলছে সব স্কুল-কলেজ, মাদরাসায় ছুটি আরও কয়েকদিন

হাসিনার ২০০৮ সালের হলফনামায় মিথ্যা তথ্য ছিল: দুদক চেয়ারম্যান