মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিশেষ মেধাসম্পন্নদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথাযথ শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি জানান, প্রতিবন্ধী সেবার মান উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবন চত্বরে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন, বিভিন্ন প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র পরিচালনা।

প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য—‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—অত্যন্ত সময়োপযোগী। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তিরা একদিন তাদের জ্ঞান ও নিষ্ঠা দিয়ে বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইসিটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় হেফাজতে নিয়েছে সেনাবাহিনী

মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ে আসছেন কর্মচারীরা, চলছে বিক্ষোভ

‘শিক্ষায় পচন ধরেছে, নিচ থেকে সংস্কার দরকার’ — ওয়াহিদউদ্দিন মাহমুদ

নোবেল শান্তি পুরস্কারে আগ্রহ, নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন ট্রাম্পের

আসিফ মাহমুদ যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদে

নেশার টাকা জোগাড় করতে খুন, দুই কিশোর ছিনতাইকারী গ্রেফতার

মার্কিন-ইসরায়েলি রাডার ধ্বংসের দাবি আইআরজিসি’র

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

নতুন এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে: নাহিদ ইসলাম