সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দেশব্যাপী দোয়া কর্মসূচি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদল খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুরূপ দোয়া মাহফিল আয়োজন করবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে সংশ্লিষ্ট সব ইউনিটকে কর্মসূচি সফলভাবে পালনের আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ