রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে সংঘাত ও আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ

Spread the love

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার (১৫ নভেম্বর) ব্যাপক সংঘর্ষ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অন্তত ১২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই পুলিশ।
‘জেনারেশন জেড’-এর তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন বয়সের মানুষ রাস্তায় নামেন। বিক্ষোভের মূল কারণ ছিল মাদক সহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতি নিয়ে অসন্তোষ।
নিরাপত্তাপ্রধান পাবলো ভাজকেজ জানান, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করে। এতে ১০০ পুলিশ আহত হন, ৪০ জন হাসপাতালে ভর্তি। ২০ বিক্ষোভকারীও আহত হন। পুলিশ ২০ জনকে আটক করে, যাদের মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত।
বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে পুলিশ টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন

বাংলাদেশ ও চীনের সমন্বিত কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

সাবেক তিন সিইসি’র বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ দায়ের

স্বাস্থ্য কমপ্লেক্সে বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে আছে

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর প্রতিশ্রুতি ওমানের শ্রমমন্ত্রীর

‘জিরো রিটার্ন’ অবৈধ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে: এনবিআর

চুরি হলো সোনার মুকুট

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ২৬ আগস্ট

‘প্রত্যেক এজেন্টকে হতে হবে একেকজন তারেক রহমান’: আবদুস সালাম