রবিবার , ২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নভেম্বরের মধ্যেই প্রাথমিকের নতুন বই পৌঁছাবে: উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

Spread the love

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “প্রাথমিক শিক্ষার্থীদের নতুন বই ছাপা শেষের পথে। নভেম্বরের মধ্যেই সব বই গুদামে পৌঁছাবে, এরপরই বিতরণ শুরু হবে।

রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অংশীজনদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “হাওর একটি বিশেষ এলাকা। এখানকার শিক্ষার সমস্যা চিহ্নিত করে সমাধানের কাজ চলছে। ধারাবাহিকভাবে এ উদ্যোগ অব্যাহত থাকলে দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে।”

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, ১৫০টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মিডডে মিল চালু হয়েছে, যা পরবর্তীতে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, তারা কী কী সুবিধা পান

সম্পর্কের ‘টানাপোড়েন’ কাটাতে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাকে দিল্লি পাঠাচ্ছে সরকার

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংক

মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

বাংলাদেশের সংখ্যালঘুরা কেন আতঙ্কিত 

৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

ইউক্রেনকে বড় ছাড়ের ইঙ্গিত, ট্রাম্প পরিকল্পনা বিতর্কে

ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সালাহউদ্দিন আহমদের হুঁশিয়ারি

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার