রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা: ইসি মাছউদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

Spread the love

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, এর আগে ১২ নভেম্বর থেকে ইউপি নির্বাচন শুরুর একটি প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। তবে নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা থাকায় ওই সময়ে ভোট আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং নির্বাচনী দায়িত্ব পালনে শিক্ষকদের সম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা বিবেচনা করছে কমিশন।

এর আগে নির্বাচন কমিশন সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক সময়সূচি জানিয়েছিল। সেখানে প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর এবং পরবর্তী ধাপগুলোতে ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত ভোট আয়োজনের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল। তবে সেগুলো চূড়ান্ত তফসিল ছিল না।

ইসি মাছউদ আরও জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনের নতুন সময়সূচি ও তফসিল নিয়ে পরবর্তী সময়ে কমিশন সিদ্ধান্ত জানাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেনজীরকে দেশে ফেরাতে নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে দুদক

নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

কালচারাল এস্টাবলিশমেন্ট নতুনত্বে ভয় পায়: বিশেষজ্ঞের মন্তব্য

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

‘প্রত্যেক এজেন্টকে হতে হবে একেকজন তারেক রহমান’: আবদুস সালাম

ডাকসু নির্বাচনে একদিনের ছুটি, ৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে