মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হুথি হামলার মুখে সৌদির ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলন স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বার্ষিক অর্থনৈতিক সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রাজধানী রিয়াদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি সরকারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের ডাভোস সম্মেলনের আদলে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত এ সম্মেলন আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আমন্ত্রিত অতিথি, বক্তা ও আন্তর্জাতিক অংশীদারদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজনটি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এফআইআই ইনস্টিটিউট।

সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সম্মেলন। তেলের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, পর্যটন, ক্রীড়াসহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এর অন্যতম লক্ষ্য। এবারের আয়োজনে গুগল, গোল্ডম্যান স্যাক্স ও ব্ল্যাকরকের শীর্ষ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় কর্মীদের অফিসে না এসে বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে কিংডম সেন্টার ও কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সংঘাত তীব্র হয়েছে। হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দর, সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির এই অবনতির মধ্যেই সম্মেলন স্থগিত ও রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় বাসা থেকে কাজের নির্দেশের খবর সামনে এসেছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৭৫ বাংলাদেশি

এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

জাতীয় নাগরিক পার্টির বহরে হামলা ও গাড়ি ভাঙচুর

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ নামাজ আদায়: সম্প্রীতির মিলনমেলা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

সচিবালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, ফাঁকা গুলি

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রেলের সব স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ