শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মহেশপুর সীমান্তে সাবেক শিক্ষামন্ত্রীর ভাগ্নে আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জেলেপোতা গ্রামে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

রিয়াজ উদ্দিনকে পালাতে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দিন ও মিনহাজ উদ্দিনকেও পুলিশ হেফাজতে নিয়েছে।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজকে আটক করে এবং তার টাকা নিয়ে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে। পরে স্থানীয়রা খবর পেয়ে শনিবার বিকেলে রিয়াজ ও দুই দালালকে ধরে পুলিশে সোপর্দ করে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায় এবং পরে স্থানীয়রা আটককৃতদের পুলিশে দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রক্তাক্ত সাইফকে কেন অটোতে হাসপাতালে নেন ছেলে ইব্রাহীম?

বিসিবির সভাপতি পদে নির্বাচিত তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা: কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন আজ

অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ পেতে থাকতে হবে ২০ বছর!

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

দেশে বিদ্যুতের দাম আবারো বৃদ্ধি

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বেইজিংয়ের