বুধবার , ৯ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ

Spread the love

গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মিয়ানমার থেকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে সাগরপথে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাঁদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে।

তাঁরা সবাই মিয়ানমারের মংডু শহরের সিকদারপাড়া, প্যারাংপুরো ও উকিলপাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, গতকাল রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্টে ট্রলার নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন এসব রোহিঙ্গা। এ সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পারাপারে সহায়তাকারী দালালদের বাধা দিয়ে এসব রোহিঙ্গাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে তাঁদের আটক করে।

আটক রোহিঙ্গাদের মধ্যে ২১ শিশু, ১২ নারী ও ৪ পুরুষ আছেন। তাঁদের কয়েকজন বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল লড়াই চলছে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলি, মর্টার শেল, ড্রোন ও মিসাইল হামলায় তাঁদের বসতঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কোনো কোনো এলাকায় বসতঘরগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাই তাঁরা নিরাপদ আশ্রয়ের খোঁজে নাফ নদীর তীরে এসে আশ্রয় নেন। পরে মিয়ানমারের দালালেরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁদের বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেন। এদিকে বাংলাদেশের দালাল দলের সহায়তায় কক্সবাজারে অনুপ্রবেশ করেন তাঁরা। ফাতেমা বেগম নামের এক রোহিঙ্গা নারী বলেন, বাংলাদেশে আসার জন্য আরও কয়েক হাজার রোহিঙ্গা নাফ নদীর তীরে জড়ো হয়েছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাত হোসেন বলেন, প্রাথমিকভাবে এসব রোহিঙ্গাদের খাবার দিয়ে সহযোগিতা করা হয়েছে। শোনা যাচ্ছে, বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করা হবে। পরে বিজিবির সদস্যরা তাঁদের নিজ দেশে (মিয়ানমারে) ফেরত পাঠাবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যশোরে ঢাকাগামী বাসে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নির্বাচনপূর্ব জোট শক্তিশালী করতে তৎপর বিএনপি

কাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেবে ৪ সংস্কার কমিশন

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৬ সদস্যের প্রতিনিধি দল

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা: প্রধানমন্ত্রীর নির্দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

জুলাই-আগস্ট আন্দোলনের মামলা: আলোচিত ১৭ জনের হাজিরা