নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা স্থানীয় বাসিন্দা আব্দুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হলে রাস্তার পাশে থাকা একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে নবজাতক ও দুই নারীর ওপর। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















